
নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৯ ফেব্রুয়ারি, হাওড়া, অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই কিনারা করে ফেলল পুলিশ।এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করেছে জগাছা থানার পুলিশ।গত রাতে মহ সলমন,মহ সাজ্জাদ,মহ সাইফুদ্দিন, মহ রিঙ্কুকে গ্রেফতার করা হয়।
গতকাল দুপুরে জগাছা থানার অন্তর্গত দক্ষিণ মৌরি এলাকায় একটি ঝোপের মধ্যে থেকে এক যুবকের মাথা থ্যতলানো দেহ উদ্ধার হয়।একটি পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়।পরে পুলিশ জানতে পারে যে ওই যুবকের নাম মহ সোনু।পুলিশের দাবি যে মৃত যুবক মহ সোনু ও এবং অভিযুক্তরা পরিচিত ছিল।সমাজবিরোধী কাজের সাথে যুক্ত ছিল এরা।টাকা পয়সা নিয়ে বচসার জেরে এই খুনের ঘটনা।হাওড়া সিটি পুলিশের ডি সি সাউথ জবি থমাস জানান,এটা পরিকল্পিত খুনের ঘটনা।



















