অডিও ভিজুয়াল শিক্ষাদানের উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নলেজ এন্ড হুইল্স প্রকল্প

অডিও ভিজুয়াল শিক্ষাদানের উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নলেজ এন্ড হুইল্স প্রকল্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২০ ডিসেম্বর, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান ও বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে ওয়াকিবহাল করাতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। সূচনা করা হলো নলেজ এন্ড হুইল্স নামক একটি প্রকল্পের। উদ্দেশ্য প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে অডিও ভিডিওর মাধ্যমে পড়াশোনা করানো। সে কারণেই প্রতীকি গাড়ি হিসাবে উদ্বোধন হলো একটি গাড়ি।

এই গাড়ীটি বীরভূমের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় যাবে এবং সেখানে গিয়ে অডিও ভিজুয়াল পদ্ধতিতে শিক্ষাদান করবে ছাত্র-ছাত্রীদের। বিশেষ করে জোর দেয়া হয়েছে গ্রাম অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় গুলিতে। এদিন সবুজ পতাকা নাড়িয়ে এই প্রকল্পের একটি গাড়ির শুভ উদ্বোধন করলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গদারা। পাশাপাশি একটি প্রদর্শনীও করা হয় এই অডিও-ভিজুয়াল পদ্ধতির। কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হবে সেই বিষয়ে।

সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মত এই পদ্ধতিতে পড়াশোনা করানো হলে অনেক বেশি অভিজ্ঞ হবে ছাত্রছাত্রীরা। যে সমস্ত বিষয় সাধারণভাবে পুঁথিগত বিদ্যার মাধ্যমে বুঝতে পারা যায় না, শুধু মুখস্ত হয় সেগুলিকে ছাত্রছাত্রীরা অডিও-ভিজুয়াল পদ্ধতিতে ডিসপ্লে মাধ্যমে দেখলে অনেক বেশি ওয়াকিবহাল হবে ওই সমস্ত বিষয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top