অতিথি অধ্যাপকদের কৌশলে স্থায়ী করে দিচ্ছে সরকার অভিযোগ এনআইটির ছাত্রছাত্রীদের

অতিথি অধ্যাপকদের কৌশলে স্থায়ী করে দিচ্ছে সরকার অভিযোগ এনআইটির ছাত্রছাত্রীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৭ শে আগস্ট : অতিথি অধ্যাপকদের কৌশলে স্থায়ী করে দিচ্ছে সরকার, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার আন্দোলনে সামিল হলো এন আই টি গবেষণারত ছাত্রছাত্রীরা।

আন্দোলনের অঙ্গ হিসেবে এইদিন তারা দুর্গাপুর এন.আই.টির সামনে বিক্ষোভে সামিল হলো এই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণারত ছাত্র ছাত্রীরা । আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকার পরিকল্পিতভাবে অতিথি অধ্যাপকদের স্থায়ী করে দিচ্ছে, আর বঞ্চিত হচ্ছেন তারা, সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনকারীরা ।

অভিযোগ, কেন্দ্রীয় নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজ্য সরকার যা মন চায় তাই করে চলেছে, আর এতে স্বার্থ ক্ষুন্ন হচ্ছে গবেষণারত ছাত্র ছাত্রীদের । সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বড়সর আন্দোলনে নামবেন তারা ।

দুর্গাপুর এন.আই.টির সামনে মঙ্গলবারের এই আন্দোলনে কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক গবেষণারত ছাত্র ছাত্রী অংশ নিয়েছিলেন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top