
নিউজ ডেস্ক,মুর্শিদাবাদ: বৃহস্পতিবার দুপুরে সালার থানার অন্তর্গত তালিবপুরে মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরিদর্শন করতে যাচ্ছিলেন তখন সালার থানার পুলিশ সালার কলেজ মোরের মধ্যে অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি আটক করেন এবং তাকে বাধা দেওয়া হয় এবং ওনাকে বলাহয় গোটা তালিবপুর ১৪৪ধারা জারি করা হয়েছে তাই ওখানে যাওয়া যাবে না।সেই একটিতে অধীর রঞ্জন চৌধুরী জানান দ্রুত ১৪৪ ধারা জারি তুলে দেওয়ার জন্য যদি না তোলা হয় তাহলে সালার থানার সামনে অনশনে বসবেন।
বিজয় দশমীর সন্ধ্যের সময় মা দুর্গার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সালার থানার তালিব পুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। মা দুর্গার প্রতিমা ভেঙে দেওয়া হয়েছিল। সেই জন্য গোটা তালিবপুর এলাকা উত্তপ্ত হওয়ার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
অবশেষে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কে।



















