
জিই সিএল- এর 21 দিন ধরে সি এন জি গ্যাস সরবরাহ বন্ধ।চালকদের পুনর্নিয়োগ করার দাবিতে আইএনটিটিইউসি আন্দোলনের ফলে সরবরাহ বন্ধ রেখেছে জিইসিএল। প্রশাসনিক বৈঠক করে মেটানোর চেষ্টা হয়েছিল কিন্তু রাজু আলুওয়ালিয়ার দাবি মানতে চাইছে না যে জিইসিএল। বেশ কয়েকজন চালককে তারা কাজে পুনর্বহাল করবে না। নিরাপত্তার কারণেই সে সমস্ত চালকদের কাজে নিতে চাইছে না। বুধবার সকাল থেকে আইএনটিটিইউসি মোটর কর্মীদের নিয়ে অনশনে বসেছেন রাজু আলুওয়ালিয়া। এদিন আধিকারিকরা ঢুকতে গেলে তাদের গাড়ির সামনে শুয়ে বাধা দেওয়া হয়। রাজু আলুওয়ালিয়া জানিয়েছেন কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল না করলে তাদের আন্দোলন চলবে।



















