
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৫ মার্চ, আগামী ২৭/৩/২০ তারিখ থেকে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার মূল আরত বাজার সেন মার্কেট বন্ধ রাখার ঘোষণা করল সেন মার্কেট ব্যবসায়ী সমিতি।মূলত বাজারের ভিড় এড়াতে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য বলে জানায় ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শিপুল সাহা।
এই বাজারে ভোর বেলা থেকে হাজার হাজার ক্রেতা বিক্রেতাদের ভিড়। অনেকেই সচেতন না হয়ে মাক্স ব্যবহার করছে না। মানুষে মানুষে দুরত্ব বজায় রাখছে না। এর ফলে সমস্যা হবে বলে মনে করছে ব্যবসায়ীরা। করোনা ভাইরাসকে আটকানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও বড় ফাঁকা মাঠে বাজার বসানোর সম্ভাবনা হলে তার প্রচেষ্ঠা করা হবে।



















