অনুব্রত কে নিয়ে মিম ভিডিও করায় কেন গ্রেফতার করা হল? প্রশ্ন মানবাধিকার সংরক্ষণ কমিশনের আধিকারিকের

অনুব্রত কে নিয়ে মিম ভিডিও করায় কেন গ্রেফতার করা হল? প্রশ্ন মানবাধিকার সংরক্ষণ কমিশনের আধিকারিকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৭ জানুয়ারি, গত সপ্তাহে অনুব্রত মণ্ডলের একটি ভাষণ নিয়ে অনুব্রত মণ্ডল ও তার মেয়েকে প্রসঙ্গ করে একটি মিম বা টিকটক ভিডিও তৈরি করে গ্রেফতার হন এক নাবালক সহ ২ যুবক। সেই ঘটনার সপ্তাহ কাটতে না কাটতেই নড়েচড়ে বসলো জাতীয় মানবাধিকার সংরক্ষণ কমিশন। জাতীয় মানবাধিকার সংরক্ষণ কমিশনের একটি প্রতিনিধি দল পৌঁছায় বোলপুর থানায়।

বোলপুর থানায় পৌঁছে তাঁরা জানতে চাইলেন, কেন অনুব্রত মন্ডলের মেয়ের প্রসঙ্গে যারা টিকটক বা মিম ভিডিও ভাইরাল করিয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে বা জেল হেফাজতে পাঠানো হয়েছে? তাদের দাবি, যে দুটি ধারায় কেস করা হয়েছে সেই কেস দুটি সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। তাও কেন তাদেরকে গ্রেপ্তার করা হল?

জাতীয় মানবাধিকার সংরক্ষণ কমিশনের সদস্যা সঙ্গীতা চক্রবর্তীর অভিযোগ, “যে ছেলে দুটির বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে, তাদের জেল হেফাজত দিয়েছে, তার থেকেও বেশি আন পর্লামেন্টারি কথা বলেছেন অনুব্রত মণ্ডল। যেগুলি দেখেও তাঁর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ না করে সেই ভিডিওকে নিয়ে যারা মজার ভিডিও করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলো।”

তিনি আরও জানান, “৬৬ এবং ৬৬ এ সারা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। যে কারণে আমরা ডোনাল্ড ট্রাম্পের মজাদার ভিডিও-ও দেখতে পাই, মমতা ব্যানার্জিরও দেখতে পাই। সে কারণে আমরা থানার যে আইসি এই পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে আমরা জাতীয় মানবাধিকার কমিশনে একটি লিখিত চিঠি করলাম।” পাশাপাশি সঙ্গীতা চক্রবর্তী আরও জানান, তারা এই ঘটনার বিরুদ্ধে হাইকোর্টেও যাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top