অনুব্রত মণ্ডলের ভাই বিজেপি নেতার পাঁচ দিনের পুলিশি হেফাজত

অনুব্রত মণ্ডলের ভাই বিজেপি নেতার পাঁচ দিনের পুলিশি হেফাজত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১২ ই অক্টোবর: চাকরী দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাইপো সুমিত রঞ্জন মণ্ডল। গতকাল বোলপুর থেকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। শনিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজত চাওয়া হয়েছিল।আইনজীবী সূত্রে জানা গিয়েছে, গত ২৯/৭/১৯ তারিখে মল্লারপুরে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ পত্রে সুমিত রঞ্জন মণ্ডলের নাম ছিল না। পরে তদন্ত স্বার্থে এই মামলায় সুমিতের নাম টানেন পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top