অন্ডালে বেআইনি কয়লা খনি সরেজমিনে দেখতে সিবিআই  

অন্ডালে বেআইনি কয়লা খনি সরেজমিনে দেখতে সিবিআই  

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২ ফেব্রুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান: ইসিএলের ভিজিলেন্স, ইসিএল কর্তৃপক্ষ ও সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে অন্ডালের বেআইনি কয়লা খনি এলাকায় সমীক্ষায় নামল সিবিআই।

এই বেআইনি কয়লা খনিগুলি থেকে কতটা পরিমাণ কয়লা তোলা হয়েছে এবং কোন কোন জায়গা থেকে কয়লা তোলা হয়েছে তা ক্ষতিয়ে দেখছে সিবিআই ।পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার কাজোরা এরিয়ার হরিশপুর, লছিপুর ও টপলাইন এলাকায় তিরিশ জনের একটি দল সমীক্ষার কাজ করছে। সকাল থেকে শুরু হয় ফিতে দিয়ে মেপে মাটির নিচে কতটা গভীরে এবং কতটা জায়গা জুরে কয়লা উত্তোলন হয়েছে সরেজমিনে দেখছেন সিবিআই আধিকারিকরা। এরপর আসানসোল সহ আরো বেশ কিছু জায়গায় একইভাবে সমীক্ষার কাজ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন…সাব স্টেশনের সামনে কাজ বন্ধ করে, বিক্ষোভ অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের ৪৮,ঘণ্টা কর্মবিরতি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top