অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গ্যাস লিক হয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বেড়ে ১১

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গ্যাস লিক হয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বেড়ে ১১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭ মে, লকডাউনের মধ্যেও ভয়াবহ ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।প্লাস্টিক কারখানার গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়েছেন প্রায় ৮০০ জন, পাশাপাশি ইতিমধ্যে শিশু সহ ১১ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে।মারা গিয়েছে গবাদি পশুরাও।ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ওই এলাকা।ইতিমধ্যে অসুস্থ সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, আজ সকালবেলা হঠাৎ প্লাস্টিক কারখানার গ্যাস লিক করে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।শ্বাসকষ্ট, চোখ জ্বালা ইত্যাদি নানান সমস্যা দেখা দেয় স্থানীয় মানুষদের। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মী পৌঁছে যায়। ঘটনায় ওই এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যে ঘটনাটির মূল কারণ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

জানা যায়, প্রথমে সাধারণ মানুষ অসুবিধার মুখে পরে কেউই বুঝতে পারেনি কি করবে। যেসকল পুলিশ ওখানে পৌঁছেছে, তারাও অসুবিধার মধ্যে পরিষেবা দিয়ে চলেছে। মোটামোটি ৮ টা নাগাদ এরূপ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গ্যাস লিক করার পর প্রথমে কিছুই বোঝা যায়নি, তারপর সেই গ্যাস বাতাসে মিশলে অবস্থা শোচনীয় হয়ে পরে। এখনও স্থানীয় বাসিন্দাদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। পাশাপাশি পুলিশদেরও সেই অসুবিধার সম্মুখীন হতে হয়।

ওই অঞ্চল থেকে প্রায় ২৫০ পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবারপিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top