অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল? চালু হল সংশোধন পোর্টাল, এভাবেই ঠিক করুন তথ্য

অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল? চালু হল সংশোধন পোর্টাল, এভাবেই ঠিক করুন তথ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সাধারণ মানুষের জন্য চালু হল অন্নপূর্ণা যোজনার ফর্মের ভুল সংশোধনের পোর্টাল। অর্থাৎ, অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় ফর্মে কোনও ভুল তথ্য চলে গেলে এবার অনলাইনের মাধ্যমে তা সংশোধনের সুযোগ মিলবে। আবেদনপত্রে ভুল তথ্য থাকার কারণে ইতিমধ্যেই অনেক আবেদন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীদের এই সমস্যা দূর করতেই নতুন পোর্টালে ফর্ম সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। ফর্মে ভুল থাকলে অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে প্রথমে ‘Claim by Applicant’ অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে আপনার আবেদনের সঙ্গে সম্পর্কিত তথ্য দেখা যাবে। পরিবারের যে সদস্যের তথ্যে ভুল রয়েছে, তাঁর নামের পাশে টিক দিয়ে সংশোধনের জন্য আবেদন করা যাবে। কোনও ব্যক্তিগত তথ্য ভুল থাকলে ‘Applicant details incorrect’ অপশন বেছে নিতে হবে। আবার কাউকে ভুল করে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়ে থাকলে ‘Wrongly marked ineligible’ অপশন ব্যবহার করতে হবে। এরপর যে তথ্য সংশোধন করা হচ্ছে, তার স্বপক্ষে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অর্থাৎ, অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় কোনও ভুল তথ্য চলে যাওয়ার কারণে আবেদন বাতিল হয়ে থাকলে এবার নতুন পোর্টালের মাধ্যমে সেই ভুল সংশোধনের সুযোগ থাকছে। নির্দিষ্ট অপশন বেছে প্রয়োজনীয় নথি জমা দিয়ে সংশোধনের আবেদন করা যাবে। ফলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের ভুল তথ্য সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top