অন্যান্য পুরুষদের টেক্কা দিয়ে ইসিএলের ভারী কাজ করে সংসারের হাল সামলাচ্ছেন বেদিন মেঝান

অন্যান্য পুরুষদের টেক্কা দিয়ে ইসিএলের ভারী কাজ করে সংসারের হাল সামলাচ্ছেন বেদিন মেঝান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান,৮ ই মার্চ:আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে যেখানে জোর ব্যস্ত সারা বিশ্ব সেখানেই স্বামীর মৃত্যুর পর অন্যান্য পুরুষদের টেক্কা দিয়ে ইসিএলের ভারী কাজ করে সংসারের হাল সামলাচ্ছেন বেদিন মেঝান। আর পাঁচটা পুরুষ মানুষের মতোই সাবলীল ভঙ্গিতে কয়লা কাটা যন্ত্রাংশ চালিয়ে তাক লাগিয়েছেন তিনি। তার ওই কয়লা কাটার গাড়ি চালানো দেখে অনুপ্রাণিত হয়েছে আরো বেশ কয়েকজন মহিলা কর্মী। এখন কোলিয়ারি তে কয়লা কাটতে পুরুষদের সাথে মহিলারাও যে পিছু পা হচ্ছে না ভারী যান চালাতে তা বলার অপেক্ষা রাখে না। 2005 সালে স্বামীর মৃত্যুর পর বেদেনী মেঝান কয়লা খনিতে কাজ পায় ।শোনপুর বাজারি এরিয়ার শোনপুর খোলামুখ খনিতে প্রথমে জেনারেল মোজদুরের কাজ করতে শুরু করেলেও তার নজর থাকতো কয়লা কাটার দিকেই ।বিষয়টি লক্ষ্য করে ঐ খনিরই কর্মরত ফিটার সাহেব জগন্নাথ মন্ডল, তিনি নিজের হাতে সোয়েল মেশিন চালানো যা কয়লা কাটা ও কয়লা উত্তোলন ও বোঝাই এর কাজে লাগে তা শেখানোর উদ্যোগ নেন। বেদিনিদ দেবী মাত্র তিন মাস এই এই কাজে পটু হয়ে পড়েন । খেলাধুলা বেশ কয়েক দফায় সফল হয়েছেন তিনি ।এরপাশাপাশি তিনি ঐ সয়েল মেশিন চালিয়ে তাক লাগিয়েছেন খনী মহলে এ ।তার এই কাজের বিষয় লক্ষ্য করেই অন্য মহিলা খনি কর্মীরাও এগিয়ে এসেছেন এই কাজে। মোট চারজন মহিলা কর্মী এখন এই কয়লা কাটার মেশিন চালাতে উদ্যোগী হয়েছেন ।তবে সবার আগেই এ কাজে পারদর্শী হয়েবেদেনী মেঝান দেখিয়েছেন যে মহিলারাও কোনো ভাবে পিছিয়ে নেই কঠিন কাজ থেকে। লেখাপড়া কোন গন্ডি পার না করলেও বাড়ির চার সদস্যের ও পরিবারের পাড়া-প্রতিবেশীর এমনকি কর্মীদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তিনি। প্রত্যক্ষ বার্তা কে দেওয়া সাক্ষাৎকারে তার জীবন যুদ্ধের কথা জানিয়েছেন তিনি। আগামীতেও এই কাজে যুক্ত থাকতে চান বেদেনী দেবী সারা বিশ্বে যখন আন্তর্জাতিক নারী দিবস পালনে চরম ব্যস্ত সেসময় অন্য সবকিছুর পালা চুকিয়ে নিজের কাজে ব্যস্ত তিনি, কারণ কাজ যে তার কাছে সব থেকে প্রিয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top