নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ এপ্রিল, লকডাউনের জেরে সমস্যায় পড়েছে দেশের মানুষ।তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। বিনা রোজকারে পেটে অন্ন জোগানোর সংগ্রামে নেমেছে দুঃখি মানুষগুলো।চুপ নেই প্রশাসন।প্রশাসন সহ বহু মানুষ এগিয়ে এসেছে এই মানুষগুলোর পাশে। নিজের পরিবারের সাথে এই গরিব পরিবারেও যাতে অন্ন জোটে তাই যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়েছে।পাশাপাশি বিধাননগর কর্পোরেশনের ডেপুটি মেয়রকেও দেখা গিয়েছে এরূপ নানান উদ্যোগ নিতে। এবার তার কন্যাও পিতার মতো এক মানবিকরূপের পরিচয় দিল।
তাপস চ্যাটার্জী ও তার কন্যার যৌথ উদ্যোগে শিশুদের কাছে পৌঁছে দেওয়া হল খাদ্য সামগ্রী। যৌথভাবে বাচ্ছাদের হাতে তুলে দিলেন দুধ, বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী।এরূপ উদ্যোগে খুশি শিশুদের পরিবার সাথে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি তাপস চ্যাটার্জী ও তার কন্যাও।



















