‘অপারেশন উপলব্ধ’-এ টিকিট দালালদের গ্রেফতার, ২৬,১৭২/- টাকার ই-টিকিট উদ্ধার

‘অপারেশন উপলব্ধ’-এ টিকিট দালালদের গ্রেফতার, ২৬,১৭২/- টাকার ই-টিকিট উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ‘অপারেশন উপলব্ধ’-এর আওতায় টিকিট দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে। ধারাবাহিক অভিযান এবং প্রকৃত যাত্রীদের জন্য টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে এই অভিযান জোরদার করা হয়েছে। অভিযানটির মূল লক্ষ্য টিকিট কালোবাজারি দমন এবং প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস)-এর অপব্যবহার রোধ করা।
এই অভিযানের অংশ হিসেবে শিয়ালদহ এবং মালদহ ডিভিশনের আরপিএফ কর্মীরা পিআরএস/পলাশী রেলওয়ে স্টেশন ও নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন থেকে দুই দালালকে গ্রেফতার করেন। ধৃতদের কাছ থেকে ২৬,১৭২/- টাকার ৮টি সক্রিয় রেলওয়ে/ই-টিকিট উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আরপিএফ পোস্টে রেলওয়ে আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অবৈধ টিকিট কার্যকলাপে তাদের জড়িত থাকার মাত্রা নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।
ভারতীয় রেল যাত্রীদের স্বার্থ রক্ষায় একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে জাল টিকিট শনাক্ত করা হচ্ছে, UTS অ্যাপে QR কোড ও ইউনিক আইডি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে, তৎকাল টিকিটে OTP ও আধার ভেরিফিকেশন প্রয়োগ করা হচ্ছে। এছাড়া, টিকিট বুকিংয়ে দালালদের প্রথম ৩০ মিনিট প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ এবং “টিকিট যার ভ্রমণ তার” নীতি কার্যকর করতে জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। RPF-এর সাইবার সেলের মাধ্যমে নজরদারি ও অভিযান চালিয়ে প্রচুর অবৈধ টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব রেল জানিয়েছে, দালালদের বিরুদ্ধে এই ধরনের অভিযান সমস্ত ডিভিশনে নতুন উদ্যমে অব্যাহত থাকবে এবং যাত্রীদের শুধুমাত্র অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top