বিনোদন – বহুদিনের বিরতির পর আবার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। অসুস্থতার কারণে তিনি কাজ থেকে কিছুদিন দূরে ছিলেন। তবে এই দুর্গাপুজোয় দর্শক তাঁকে দেখতে পাবেন ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এ।
শুধু সৌমিতৃষা নন, উৎসবের মরশুমে ওটিটিতে ফিরছে একাধিক পরিচিত মুখ ও চরিত্র। ‘উৎসবের নতুন গল্প’ সিরিজে নতুন মোড়কে দেখা যাবে দেবী ও ইন্দুকে। অন্যদিকে, বিপুল জনপ্রিয় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফিরছেন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে।
অদিতি রায় পরিচালনা করছেন ‘অনুসন্ধান’, আর জয়দীপ মুখোপাধ্যায় আনছেন ভৌতিক থ্রিলার ‘নিশির ডাক’, যেখানে থাকছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্ত। অক্টোবরেই শেষবারের মতো বিদায় জানাতে হবে দেবী ও ইন্দুকে, তবে পরিবর্তে নতুন স্বাদ দিতে হাজির হচ্ছেন সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তী, প্রতীম ডি. গুপ্তর ‘কার্মা কোর্মা’ থ্রিলারে।
এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে নতুনভাবে যুক্ত হচ্ছেন পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়।




















