
স্বয়ং ধোনিকেই এ নিয়ে জিজ্ঞাসা করা হল। মাঠ ছেড়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন। শুনে ধোনি বললেন, “সবাই তো চাইছে আমি কালই অবসর নিয়ে ফেলি। কবে অবসর নেব, এখনও ঠিক করিনি আমি। কিন্তু কিছু লোক চাইছে শ্রীলঙ্কা ম্যাচের আগেই আমি সরে যাই!” অর্থাৎ, মহেন্দ্র সিং ধোনির কানে সবই পৌঁছেছে। সবই গিয়েছে। কিন্তু তবু তিনি আপাত নির্লিপ্ত থাকার চেষ্টা করছেন। থাকছেন খোশমেজাজে।



















