অবশেষে চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভা দখল করল বিজেপি

অবশেষে চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভা দখল করল বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুরঃদীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভা দখল করল বিজেপি, এমনই দাবী বিজেপির। উল্লেখ্য, রামজীবনপুর পৌরসভায় আসন সংখ্যা ১১ টি।তৃনমুলের বিরুদ্ধে জোট করে বিজেপি সহ বিরোধীরা নির্বাচনে লড়ে সংখ্যার দিক দিয়ে বিরোধীরা এগিয়ে থাকলেও সেসময় জোটের এক কাউন্সিলরকে ভাঙ্গিয়ে পৌরবোর্ড দখল করে তৃনমুল। তারপর থেকেই এই পৌরসভা নিয়ে দড়ি টানাটানি চলে তৃনমুলের সঙ্গে বিজেপির। কয়েকমাস আগেই লোকসভা নির্বাচনের পরই তৃনমুল থেকে বিজেপিতে নাম লেখায় তৃনমুলের এক কাউন্সিলর। বর্তমানে রামজীবনপুর পৌরসভার ১১ আসনের মধ্যে বিজেপির পক্ষে ৬ জন এবং তৃনমুলের ৪ জন ও ১ জন নির্দল কাউন্সিলর রয়েছে। ৬ জন কাউন্সিলর নিয়ে কয়েকমাস আগেই পৌরসভার তৃনমূল চেয়ারম্যান নির্মল চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা আনে। অনাস্থা নিয়ে পৌরসভার চেয়ারম্যান কোনও পদক্ষেপ না নেওয়ায় কয়েকদিন আগেই বিজেপির তিনজন কাউন্সিলর তলবি সভার নোটিশ টাঙ্গায় পৌরসভায়। শেষমেশ এদিন বুধবার রামজীবনপুর পৌরসভায় নিজেদের ৬ জন কাউন্সিলরকে নিয়ে আস্থা ভোট করিয়ে পৌরসভা নিজেদের দখলে নেই বলে দাবী বিজেপির। বিজেপির দাবী রামজীবনপুর পৌরসভার তাদের কাউন্সিলর গোবিন্দ মুখার্জিকে চেয়ারম্যান করে আস্থা ভোট হয়। যদিও রামজীবনপুর পৌরসভার তৃনমূল চেয়ারম্যান নির্মল চৌধুরী বিজেপির দাবীকে উড়িয়ে বলেন, এভাবে পৌরসভা দখল করা যায়না, এটা অগণতান্ত্রিক, পৌরসভার ভাইস চেয়ারম্যানকে এড়িয়ে তাকে অনাস্থা নিয়ে কিছু না জানিয়েই হঠাৎ করে পৌরসভায় নিজেরাই একতরফা ভাবে নিজেদের কাউন্সিলরকে পৌরসভার চেয়ারম্যান পদে বসিয়ে দেওয়া হয়েছে। গায়ের জোরে বিজেপি এসব করছে, আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং প্রশাসনিক ভাবেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পৌরসভার তৃনমূল চেয়ারম্যান। রামজীবনপুর পৌরসভা নিয়ে কি পদক্ষেপ নেই শাসক দল এখন সেটাই দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top