অবশেষে বাড়ি ফিরল ‘আশিক ইকবাল’, কেরালা থেকে তাঁর মৃতদেহ এসে পোঁছালো ডোমকলের বাড়িতে

অবশেষে বাড়ি ফিরল ‘আশিক ইকবাল’, কেরালা থেকে তাঁর মৃতদেহ এসে পোঁছালো ডোমকলের বাড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১২ মে, করোনা আবহে গোটা দেশজুড়ে চলছে লকডাউন।লকডাউনের জেরে বহু পরিযায়ী শ্রমিক আটকে পড়েছে ভিনরাজ্যে।একদিকে আর্থিক সংকট অন্যদিকে খাদ্য সংকট।এরমধ্যে সরকারি সাহায্যে কেউ কেউ বাড়ি ফিরতে পারছে আবার কেউ বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে।গত বুধবার কেরালা থেকে একটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুর্শিদাবাদে এসেছিল। ওই ট্রেনে বাড়ি আসতে পারেননি আশিক ইকবাল। ফিরতে না পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। মুর্শিদাবাদ ডোমকল থানার অন্তোরগত ডোমকল পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাবেদ মণ্ডলের ছেলে আশিক ইকবাল মন্ডল(২২), গত ৯ই মে বাড়ি ফিরতে না পেরে মানসিক অবসাদে কেরালায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রাজ্য সরকারের প্রচেষ্টায় এবং মুর্শিদাবাদ জেলার সাংসদ আবু তাহের খানের সহযোগিতায় ও ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলামের একান্ত পরিশ্রমে কেরালা থেকে আশিক ইকবাল মন্ডল-এর মৃতদেহ ফিরল ডোমকলের বাড়িতে বলে জানান ডোমকল টাউন তৃনমূল সভাপতি কামরুজ্জামান মন্ডল।পুলিশ বলেছিল প্রথমবার না নিয়ে যেতে পারলেও দ্বিতীয়বার বাকি শ্রমিকদের নিয়ে যাওয়া হবে।কিন্তু অপেক্ষার বাঁধ ভেঙে পরে আশিক ইকবাল-এর।শেষে পরিবারের কাছে ফিরল তাঁর মৃতদেহ।

এদিন মৃতদেহ আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙ্গে পড়ে আত্মীয়-স্বজন এবং গ্রামের মানুষ।মৃতদেহ ঘিরে ভিড় জমে গ্রামবাসীদের।জানা যায়, সরকার মৃতের পরিবারকে সবরকম সাহায্য করবে বলে জানিয়েছে।পরিস্থিতির শিকার হল আশিক ইকবাল মন্ডল।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top