অবশেষে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে ফিরলেন বিহারে আটকে থাকা দশজন শ্রমিক

অবশেষে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে ফিরলেন বিহারে আটকে থাকা দশজন শ্রমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৭ মে, অবশেষে রাজ্যে ফিরলেন বিহারে আটকে থাকা দশজন শ্রমিক। তারা বিহারের মধুবনী জেলাতে নলজ্বল যোজনার কাজ করতে ৩ মাস আগে যান। লকডাউন চলার কারন কনট্রাকট্টর তাদের কিছু টাকা দিয়ে পালিয়ে যান। কিছুদিন পর সেই টাকা শেষ হয়ে যায় আর কনট্রাকট্টরের দেখা মেলেনা। এরূপ অবস্থাতে ১০জন মিলে পায়ে হাঁটা শুরু করে।পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তারা আবেদন জানায়, যা বেশ ভাইরাল হয়।

সেই খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানতে পেরে তড়িঘড়ি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটীথানার চৌরঙ্গী ফাড়ীর উদ্যোগে দুটি চার চাকা গাড়ি করে স্টেশন থেকে ১০ জন শ্রমিকদের নিয়ে আসে। রাজ্যে ফেরার পর থার্মাল টেস্ট করা হয় সকলের। এরপর তাদের সকলকে খাবার খাইয়ে তাদের নিজ বাড়ি পাঠানো হয়। নিজ বাড়ি ফিরতে পেরে সকল শ্রমিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top