অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই

অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর১০ ফেব্রুয়ারি ২০২১:বুধবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আনাড়ে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে।আশঙ্কাজনক দুই জন।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও কেশিয়াড়ি থানার পুলিস। এলাকাবাসী সূত্রে জানা যায়-বাজি তৈরি বারুদের কাজ করার সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির দেয়াল ও চাল উড়ে গিয়েছে । আগুন লেগে গিয়ে ভস্মীভূত বাড়ির একাংশ । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের একটি ইঞ্জিন । ঘটনাস্থলে দুই জন গুরুতর আহত হন।স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কেশিয়াড়ী থানার বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন…খেলশ্রী অনুষ্ঠানে মাধ্যমে পুরস্কৃত করা হলো শিলিগুড়ির খেলোয়াড়দের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top