
নিজস্ব সংবাদদাতা,ক্যানিং ,৫ই জুলাই :প্রশাসনের মদতে অবৈধ বালি খাদান চলছে আর সেই বালির গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।
ক্যানিং থানার থুমকাঠির বাসিন্দারা বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ,পুলিশের সামনে। প্রশাসনে একটা বড় অংশের সহযোগিতায় চলছে রমরমিয়ে ক্যানিংয়ের বালি খাদান গ্রামের রাস্তা দিয়েই রাতের অন্ধকারে কয়েকশো গাড়ি চলছে।
ঘটনার সূত্রপাত গ্রামের মধ্যেই রাস্তায় আটকে পড়ে একটি গাড়ি অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে ইলেকট্রিক পোস্ট এ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষিপ্ত গ্রামবাসীরা এসে আটকায় সমস্ত বালির লরি প্রশাসনের সামনে চলে বিক্ষোভ সারি সারি দাঁড়িয়ে পড়ে কয়েকশো গাড়ি।
গ্রামবাসী দের দাবী এই রাস্তা দিয়ে ওভার লোডিং গাড়ি চলাচল বন্ধ করতে হবে।না হল তারা সংঘ বধ্য ভাবে আন্দোলনে নামবেন।তাদের আরো দাবী এই একটা রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করা যাবে না একটা দিক দিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে আসবে। রাত দশটার পরে এই রাস্তা দিয়ে বালির গাড়ি নিয়ে যেতে হবে ওভার লোডিং বাদে।এই ঘটনায় পরে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। প্রায় তিনঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় মানুষজন।



















