নিজস্ব সংবাদদাতা ২৯ জানুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান,কুলটি : সালানপুর অঞ্চলে প্রচুর পরিমাণে অবৈধ মদের হদিশ পাওয়ার পর থেকেই তৎপর হয়েছে রাজ্যের আবগারি বিভাগ।এবার বাংলা ঝারখন্ড সীমান্তে দুই নম্বর জাতীয় সড়কে ডুবুড়ি চেকপোস্ট শুরু হল আবগারি বিভাগের নাকা চেকিং।
ভিন রাজ্য থেকে আসা বিভিন্ন গাড়ি,লরি,ট্রাক সহ অন্যান্য যান বাহন গুলিকে পরীক্ষা করা হচ্ছে আবগারি বিভাগের পক্ষ থেকে। কোনো ভাবে যাতে অন্য রাজ্য থেকে এই রাজ্যে অবৈধ মদ ঢুকতে না পারে সেই কারণেই এই নাকা চেকিং।যদিও অনুমান করা হচ্ছে গোপন সূত্রে খবর পাওয়ার পরে আবগারি বিভাগ এত তৎপর হয়েছে। সালানপুর অঞ্চলে অবৈধ মদ কাণ্ডের পর আরো সক্রিয় হয়েছে আবগারি বিভাগ। ভোটের আগে যাতে ভিন রাজ্যের মদ বা মদ তৈরির সরঞ্জাম এ রাজ্যে না ঢোকে তাই এই তৎপরতা।
আরও পড়ুন…ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতিকে ধরলো জলপাইগুড়ি থানার পুলিশ


















