
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,১৯ শে অক্টোবর : অভিনয় শেখানোর নাম করে একাধিক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ থিয়েটার আর্টিস্ট সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে l গতকাল ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁদের মধ্যে ২ তরুণী l গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাঁকে l আজ শিয়ালদহ কোর্টে তোলা হয় অভিযুক্ত সুদীপ্ত চট্টোপাধ্যায়কে l বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সুদীপ্ত চট্টোপাধ্যায় সম্পর্কে প্রতিবাদ করেছিল ওই তরুণীরা l যদিও প্রাথমিক ভাবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন সুদীপ্ত চট্টোপাধ্যায় l অভিনয়ের অংশ বলেই দাবি করেছেন তিনি।



















