অভিযোগ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত অভিযোগকারী

অভিযোগ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত অভিযোগকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১২ ই জুলাই :অভিযোগ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত অভিযোগকারী। গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি যুবক। বিধাননগর দক্ষিণ থানার ঘটনা। গতকাল স্থানীয় এক বিজেপি কর্মীর অত্যাচারের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানাতে যায় দত্তাবাদের বাসিন্দা পেশায় ব্যবসায়ী রাজু দে। তার পরিবারের দাবি সেই যুবক অভিযোগ করে চলে আসার ২ ঘন্টা পরে পুনরায় আবারও তাকে থানা থেকে তলব করা হয়। সে থানায় গেলে বিধাননগর দক্ষিণ থানার অনিচ আলী খান নামক একজন এ এস আই বিনা কারণে তাকে মারধর করতে শুরু করে বলে পরিবারের দাবি। এর পরেই গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। পুলিশের তরফ থেকে ঘটনাটির সম্পর্কে কোনো মুখ খুলতে চায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top