অমিত শাহর সভাস্থল পরিদর্শনে আলিপুরদুয়ারে দিলীপ ঘোষ

অমিত শাহর সভাস্থল পরিদর্শনে আলিপুরদুয়ারে দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার,২৮ শে মার্চ :শনিবার দুপুর বারোটায়  আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী প্রচারে আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।অমিত শাহর সভার আগে সভাস্থল পরিদর্শনে আলিপুরদুয়ারে আসেন রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।এদিন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা, মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা,সহ অন্যান্য নেতৃত্বের সাথে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন দিলীপ ঘোষ।এদিন তিনি গোটা সভাস্থল ঘুরে দেখেন। নিরাপত্তার বিষয় নিয়ে এন,এস,জির আধিকারিদের সাথেও কথা বলেন দিলীপ।
সভাস্থল পরিদর্শন শেষে দিলীপ ঘোষ সাংবাদিক সন্মেলনে বলেন অমিত শাহর হাত ধরেই এই কেন্দ্র থেকে দেশে বিজেপির প্রচার শুরু হচ্ছে।আমাদের কর্মীরা উৎসাহে আছেন। এই কেন্দ্রে জেতার পরিবেশ তৈরি হয়েছে। অমিত শাহের সভায় ১ লাখ মানুষের জমায়েত হবে বলে তিনি জানান।
মালদায় বিজেপির নেতা ক্ষুন প্রসঙ্গে দিলীপ বলেন তৃনমুলের যত হারার পরিবেশ তৈরি হচ্ছে ততই ওরা ভয় দেখাচ্ছে। খুন খারাপি শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত এ রাজ্যে আমাদের ৪০ জন কর্মী খুন হয়েছে। ২০১৩ সাল থেকে এ বাংলায় আমাদের ৫৩ জন খুন হয়েছে। আজকের এই খুন নিয়ে ৫৪ জন হলো।
রাজ্যে তৃনমুল অস্ত্রের কারখানা বানিয়েছে। বাইরে থেকেও আগ্নেয়াস্ত্র আমদানি করা হচ্ছে। সব অস্ত্র উদ্ধার করা দরকার। না হলে মানুষের মন থেকে ভয় যাবে না। নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যাতে কেন্দ্রীয় বাহিনী দ্রুত মোতায়েন করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top