অর্ডার দিলে দোকান থেকে বাড়িতে পৌঁছে যাবে মদ, গোটা খবরটি ভুয়ো বলে জানাল কলকাতা পুলিশ

অর্ডার দিলে দোকান থেকে বাড়িতে পৌঁছে যাবে মদ, গোটা খবরটি ভুয়ো বলে জানাল কলকাতা পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ এপ্রিল, নেশা করা শরীরের পক্ষে ঠিক না হলেও নেশা ছাড়া আজ জীবন যেন থমকে যায়, এমনটাই মনে করেন অনেকে।এই লকডাউনের জেরে বাকি সবকিছুর মতো বন্ধ মদের দোকানও।আবার অনেকে ব্ল্যাকে বেশি টাকা দিয়ে মদ কিনছেন।কিন্তু সেটা পারে ক-জন? তাই বহু মানুষের কাছেই অসহ্য হয়ে উঠছিল এই সময়টা।কিন্তু বুধবার দুপুরে আসা একটি খবর এই দুশ্চিন্তা থেকে অনেকটা স্বস্তি এনে দেয়। জানা যায়, কলকাতায় বাড়ি দোরগোড়ার পৌঁছে যাবে মদ। অর্ডার দিলে দোকান থেকে বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসা হবে। এই নির্দেশিকা ঘিরে শহরজুড়ে হইচই পড়ে যায়। যদিও পরে কলকাতা পুলিশ জানায়, গোটা খবরটি ভুয়ো। এরকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

জানা যায়, শুধুমাত্র বাড়ির কাছের মদের দোকানে দেওয়া যাবে অর্ডার।সকাল ১১টা থেকে দুপুর দুটোর মধ্যে ফোন করে মদের অর্ডার দেওয়া যাবে।একটি দোকান বা হোটেলকে সর্বোচ্চ তিনটি পাস দেওয়া হবে। সেই বিশেষ পাসে ওসি কিংবা অ্যাডিশনাল ওসির সই থাকবে। তবে দোকানে গিয়ে মদ কেনায় কোনও রকম অনুমতি দেওয়া হয়নি।এই খবর প্রচারের পরই এ বিষয়ে আরও খতিয়ে দেখা শুরু হয়েছে। আপাতত এরকম কোনও নির্দেশিকা পাশ হয়নি বলেই জানিয়েছে কলকাতা পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top