
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২১ শে এপ্রিল :অল্পের জন্য জীবন ফিরে পেল দোকান মালিক।শিলিগুড়ির কাছে সুকনায় শনিবার রাতে নিয়ন্ত্রন হাড়িয়ে দোকানের ভিতর ঢুকে যায় একটি গাড়ী।গভীর রাত হওয়ার কারন দোকানে কোন বিক্রেতা না থাকায় জীবনহানী হয়নি।ঘটনাস্থল থেকে জানা গিয়েছে এদিন দোকানের মালিক দোকান বন্ধ করে পাশে দাড়িয়ে গল্প করছিলেন সেই সময় দুরন্ত গতিতে এসে গাড়ীটি নিয়ন্ত্রন হাড়িয়ে দোকান ভেঙ্গে ঢুকে যায়।গাড়ীর চালক কোন রকমে গাড়ী ছেড়ে পালিয়ে যায়।এই ঘটনায় কেউ আহত বা নিহত না হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে।সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে সুকনা থানার পুলিশ।



















