
নিউ ইয়র্ক: অসুস্থ ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে নিউ ইয়র্কে হাজির হয়েছেন ঐশ্বর্য ও অভিষেক বচ্চনও, সঙ্গে রয়েছে আরাধ্যাও। হাসিমুখে ঋষি ও নীতু কাপুরের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল ঋদ্ধিমা, রণবীর ও হবু বৌমা আলিয়াকে। তাঁদের সঙ্গে দেখা গেল ঋদ্ধিমা কাপুরের মেয়ে ছোট্ট সামারাকে। ছবি তুললেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যাও। নিজের ইনস্টাগ্রাম পেজে ছবি শেয়ার করে নীতু লিখেছেন, “পরিবারই হল পৃথিবী। এই মুহূর্তগুলো ভালবাসায় ভরা।”


















