নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ৩ ডিসেম্বর, অস্ত্র মিছিল হাজিরা দিতে বসিরহাট মহকুমা আদালতে এলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ২০১৯ সালে এপ্রিলের ১৭ তারিখে বসিরহাটে অস্ত্র মিছিল করার অভিযোগে সায়ন্তন বসুর বিরুদ্ধে পুলিশ স্বতপ্রণোদিত অস্ত্র আইনে মামলা করেছিলেন। আজকে বসিরহাট মহকুমা আদালতে বিজেপি নেতাসহ ১০ জন হাজিরা দিতে আসেন।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যত মামলা আছে ।আমি লড়তে রাজি । রাজ্যজুড়ে মন্ডল সভাপতি গঠন নিয়ে তিনি বলেন এখন কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই ।সব মিটে গেছে।’ পাশাপাশি তিনটি বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের ঢাকতে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এনআরসি নিয়ে তিনি ভুল বোঝাচ্ছেন।২০১৯ সালে লোকসভায় ক্ষমতায় আসার আগে তিনটি রাজ্যে আমরা হেরে ছিলাম। আবার দেখবেন ২০২১ আমরা জিতব আমরা যাবো অন্তর তদন্ত হবে’।
তাঁর কথায়, হায়দ্রাবাদের পশু চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা এটা দুর্ভাগ্যজনক। জয়া বচ্চনের প্রসঙ্গে বলেন পিটিয়ে মারা তো যেতেই পারে ।কিন্তু তাতে সমাধান হবে ।প্রাচীনকালে মুনি-ঋষিরা সংস্কৃতি পথ অনুসরণ করতে হবে। কেন্দ্রকে কঠোর আইন পাশাপাশি নারী ও পুরুষ সমাজকে এই বিষয়ে যথেষ্ট সচেতন করতে হবে। তিনি বলেন, যেভাবে আরএসএস কর্মীদের মারা হচ্ছে। কোলকাতাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। বিজেপির ৩ বিধায়ক দল পরিবর্তন করে তৃণমূলের যাওয়ার পরিকল্পনা যে সংবাদমাধ্যম নস্যাৎ করেছেন,তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করবেন তিনি।
অস্ত্র মিছিল হাজিরা দিতে বসিরহাট মহকুমা আদালতে এলেন সায়ন্তন বসু
অস্ত্র মিছিল হাজিরা দিতে বসিরহাট মহকুমা আদালতে এলেন সায়ন্তন বসু
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















