নিজস্ব সংবাদদাতা,আসানসোল ,৫ ই মে :অ্যাডমিট কার্ডে সেন্টারের নাম ভুল। দুর্গাপুরের বিভিন্ন সেন্টারে ঘুরে মিলল না পরীক্ষা দেওয়ার সুযোগ। আজ ছিল অল ইন্ডিয়া মেডিক্যালের এন্ট্রাস টেষ্ট। কিন্তু অ্যাডমিটে সেন্টারে র নাম ভুল থাকায় সেই প্রবেশিকা পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হলেন আসানসোলের হিলভিউ পার্কের বাসিন্দা তানিয়া বৎস। গত বছর আসানসোলের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পঁয়ষট্টি শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় সে। তারপর রাজস্থানের কোটায় কোচিং নিয়েছিল তানিয়া।
এবার মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছিল সে। কিন্তু অ্যাডমিট কার্ডে সেন্টারের নাম ভূল থাকায় সে প্রবেশিকা পরীক্ষায় বসতেই পারলো না। এরফলে কার্যত হতাশ এই পরীক্ষার্থী। যদিও সাইক্লোন ফণী র প্রভাবে উড়িষ্যায় পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রবেশিকা পরীক্ষা। সেখানে যাতে তাকে বসতে সুযোগ করে দেওয়া হয়, তার দাবি তুলেছে তানিয়া। একই দাবি তার পরিবারেরও।
অ্যাডমিট কার্ডে সেন্টারের নাম ভুল, অল ইন্ডিয়া মেডিক্যালের এন্ট্রাস টেষ্ট থেকে বঞ্চিত হলেন আসানসোলের তানিয়া
অ্যাডমিট কার্ডে সেন্টারের নাম ভুল, অল ইন্ডিয়া মেডিক্যালের এন্ট্রাস টেষ্ট থেকে বঞ্চিত হলেন আসানসোলের তানিয়া
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















