আইএসএফ কর্মীকে বোমা মেরে খুন চাঞ্চল্য এলাকায়

আইএসএফ কর্মীকে বোমা মেরে খুন চাঞ্চল্য এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩রা ২০২১ উত্তর ২৪পরগণা: নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরের দিনে মাঠের মধ্যে পাট খেত নিড়ানির সময় আইএসএফ কর্মীকে পরপর বোমা মেরে ঘটনাস্থলে খুন করা হল ।আর এই ঘটনায় আজ সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি অঞ্চলের উলা এলাকায়।

মৃত আইএসএফ কর্মীর নাম হাসানুর জামান(৩৫)। উলা পূর্ব পাড়ার বাসিন্দা হাসানুর জামান এদিন সকাল বেলায় তার বড় ভাই কে সঙ্গে নিয়ে বাড়ি থেকে ২০০ মিটার দূরে মাঠের মধ্যে পাটক্ষেতে যায়। এদিকে রবিবার ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় এবং দেগঙ্গা বিধানসভার প্রার্থী রহিমা মন্ডল জয়লাভ করেন এই এলাকায় আই এসএফের বাড়বাড়ন্ত ছিল সেটা মেনে নিতে পারছিল না স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরের দিন এই মাঠের মধ্যে গিয়ে আইএসএফ কর্মী হাসানুর জামানকে পরপর বোমা মেরে খুন করা হয় তাদের পাশে বেশ কয়েকটি তাজা বোমা পড়ে রয়েছে পুলিশ ঘটনাস্থলে তীব্র উত্তেজনা রয়েছে।

আরো পড়ুন….চার্ণকের উদ্যোগে হজ হাউসকে অস্থায়ী কোভিড হসপিটাল তৈরি করা হলো 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top