নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর, ৪ ঠা মার্চ :প্রাক্তন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ দুর্গাপুরে এলেন । হাইকোর্টের নির্দেশে একটি তদন্তর সহযোগীতা করতেই এদিন দুর্গাপুরে আসা বলে জানান বিষ্ণুপুরের সাংসদ । এদিন সকালে দিল্লী থেকে অন্ডাল বিমান বন্দরে নামেন তিনি । সেখান থেকে দুর্গাপুর থানায় আসেন । কয়েক মাস আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি । এরপর তাঁর বিরূদ্ধে বাঁকুড়ার বড়জোড়া থানায় চাকরী দেওয়ার নাম করে একটি প্রতারনা মামলা দায়ের হয় । পরবর্তীকালে আরও বেশ কয়েকটি মামলা দায়ের হয় বাঁকুড়ার অন্যান্য থানায় । সেই মামলায় সহায়তা করার জন্যই এদিন দুর্গাপুরে আসেন এই সাংসদ । পুলিশ সুত্রে জানা গেছে আইনশৃঙ্খলা জনিত কারনেই তাঁকে দুর্গাপুরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বড়জোড়া থানার আইসি সহ অন্যান্য আধিকারিকগন দুর্গাপুর থানায় এসেছেন ।
আইনশৃঙ্খলা জনিত কারনেই দুর্গাপুরে জিজ্ঞাসাবাদ সৌমিত্র খাঁকে
আইনশৃঙ্খলা জনিত কারনেই দুর্গাপুরে জিজ্ঞাসাবাদ সৌমিত্র খাঁকে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















