আকস্মিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

আকস্মিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩এপ্রিল ২০২১উত্তর দিনাজপুর: কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নাম আদিত্য বর্মা।

কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আদিত্য বর্মার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটে নিরাপত্তা রক্ষার কাজের জন্য রায়গঞ্জ শহরের গয়ালাল গার্লস হাইস্কুলের অস্থায়ী ক্যাম্পে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আদিত্য বর্মা। রায়গঞ্জে ভোটের আগের দিন বুধবার অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। কেন্দ্রীয় বাহিনীর রায়গঞ্জের দায়িত্বে থাকা কমান্ডেন্ট অমিত কুমার জানিয়েছেন, হাসপাতাল থেকে জানা গিয়েছে আদিত্য বর্মার লিভার জন্ডিস হয়েছিল। বৃহস্পতিবার রাতেই অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়নি। আজ সকাল ৭ টা নাগাদ মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আদিত্য বর্মার। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন…করোনা মোকাবিলায় পথে নেমে সচেতনতার প্রচার শুরু করলো ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top