
আগামিকাল দেশ জুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দিনভর চলবে চিকিৎসকদের কর্মবিরতি। লোকসভায় জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি) বিল পাশের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও ধর্মঘটের বাইরে রাখা হয়েছে জরুরি পরিষেবাকে।


















