
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ২৫ ফেব্রুয়ারি, আজ সারাদিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে আগামীকাল। মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আগামীকাল উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে শিলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯।৭ ডিগ্রী।যদিও তা স্বাভাবিক। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭।১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে।আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি পরিমান খুবই সামান্য।



















