আগামীকাল ভোট গ্রহণ, চূড়ান্ত প্রস্তুতি চলছে বারাসাত গভমেন্ট কলেজে

আগামীকাল ভোট গ্রহণ, চূড়ান্ত প্রস্তুতি চলছে বারাসাত গভমেন্ট কলেজে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ এপ্রিল ২০২১: উত্তর ২৪পরগনা জেলার তেত্রিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পঞ্চম দফায় ভোট গ্রহণ করা হচ্ছে ১৬টি বিধানসভা কেন্দ্রে।আগামীকাল ১৭ই এপ্রিল সকাল ৭ টা থেকে সন্ধ্যে সাড়ে ছয়টা পর্যন্ত এই ১৬ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রায় ৪০ লাখেরও বেশি ভোটার রয়েছেন এই পঞ্চম দফার নির্বাচনে।

মোট ১৬ টি ডিসি আর সি থেকে প্রায় ৫ হাজার বুথে সকাল ৭ টা থেকে বিকাল সাড়ে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সকাল থেকে বিভিন্ন ভোট প্রক্রিয়া কেন্দ্র থেকে ইভিএম মেশিন সংগ্রহ করে বুথে বুথে পৌঁছে যাবার জন্য ভোট কর্মীরা হাজির হয়েছেন। সুষ্ঠ ও অবাধ শান্তিপূর্ন নির্বাচন করতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন…“রাজ্য এবং কেন্দ্রে দুর্নীতি রুখতে সংযুক্ত মোর্চাকে ভোট দিন” রোড শো থেকে মন্তব্য সূর্যকান্ত মিশ্রর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top