আগামী ১২ মে থেকে চালু হচ্ছে রেল পরিষেবা, জানালো রেলমন্ত্রক

আগামী ১২ মে থেকে চালু হচ্ছে রেল পরিষেবা, জানালো রেলমন্ত্রক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১১ মে, দেশজুড়ে চলছে লকডাউনের তৃতীয়পর্যায়।লকডাউনে দেশের সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র প্রয়োজনীয় কিছু পরিষেবা ছাড়া।এবার জানা গেল, আগামী ১২মে থেকে ভারতে রেল কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে দেশের রেল কর্তৃপক্ষ।দিল্লি থেকে হাওড়া হয়ে ১৫ টি রুটে চলবে বিশেষ বিশেষ ট্রেন।গতকাল থেকে অনলাইনে টিকিট বুকিং করা যাবে কিন্তু কোনও টিকিট কাউন্টার খোলা থাকছে না।

জানা যায়, আপাতত ১৫ জোড়া ট্রেন (৩০টি রিটার্ন ট্রাভেল) নিয়ে শুরু করা হবে। এই ট্রেনগুলো দিল্লি, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, সেন্ট্রাল মুম্বই, আহমেদাবাদ এবং জম্মু তবির সংযোগকারী নয়াদিল্লি স্টেশন থেকে বিশেষ ট্রেন হিসেবে চালু হবে।ট্রেন যাত্রায় কোনও সমস্যা না এলে পরের ধাপে আরও কিছু ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক।প্রত্যেকদিন তিনশোটি শ্রমিক স্পেশাল ট্রেন চলবে।তবে থাকছে কিছু নিয়ম।ট্রেনের যাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক সাথে প্রস্থানের সময় করোনা স্ক্রিনিং করা বাধ্যতামূলক। এর ফলাফলের ভিত্তিতে যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে।।অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দিতে ট্রেন চলা যে আবশ্যিক তা মনে করেছেন অনেকেই।ট্রেনের সময়সূচিসহ আরও বিস্তারিত তথ্য আইআরসিটিসির ওয়েবসাইটে যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top