
১৬ এপ্রিল, বিশ্বের অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি এখন যেভাবে করোনা মোকাবিলার কাজ চলছে তাতে করোনা সম্পূর্ণ নির্মূল নাও হতে পারে।বিভিন্ন ঋতুতে তা ফিরে আসতে পারে ইনফ্লুয়েঞ্জার মতো।বর্তমানে যেভাবে সোশ্যাল ডিস্টেনসিং বজায় রাখা হচ্ছে তা মোটেও যথেষ্ট নয় বলে দাবি বহু বিশেষজ্ঞ দের।
লকডাউন এর মেয়াদ বাড়িয়ে করোনা সংক্রমণের চেষ্টা চলছে গোটা বিশ্ব জুড়েই।ভারতে লকডাউন এর মেয়াদ বাড়ানো হয়েছে ৩রা মে পর্যন্ত।এরই মধ্যে চিন্তার খবর জানালেন হাবার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা,তাঁদের দাবি এই সোশ্যাল ডিস্টেনসিং এর প্রয়োজন হতে পারে 2022 সাল পর্যন্ত।এই সোশ্যাল ডিস্টেনসিং এর নিষেধাজ্ঞা তুলে নিলে সংক্রমণ চরমে উঠতে পারে।


















