আগুনে ভস্মীভূত ৫ টি বাড়ি

আগুনে ভস্মীভূত ৫ টি বাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর,২১শে জুন :ক্ষয় ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা । আবদুল ওয়াব মণ্ডল তার ভাই বাবলু মণ্ডলের বাড়ি ও ছেলের ঘর সহ মোট 5 টি ঘর পুড়ে ছাই হয়ে যায় ।ঘরগুলি মাটির ,এলবেসটার ও টালির ঘর ছিলো, আসবাবপত্র সহ সোনার রূপোর জিনিষ ও ফ্রিজ আলমারি টিভি সমস্ত কিছু । আবদুল ওয়াব মণ্ডলের ছেলে মেয়ের বিবাহ হয় ৫ – ৭ দিন আগে বিবাহের জিনিস পত্র মিলিয়ে ১০ লক্ষ টাকার বেশি ।
আগুন কি ভাবে লেগেছে তা এখনো পরিষ্কার নয় ক্ষতি গ্রস্ত পরিবার, তবে সটসারকিট থেকে আগুন লাগেনি, কারণ আগুন লাগার পর ও ঘরের মধ্যে বিদ্যুত ছিলো ।
আবদুল ওয়াব মণ্ডল বলেন যে কেউ হয়তো লাগিয়ে দিয়েছে,জায়গা জমি নিয়ে সংঘাতের জেরে এমন করেছে হয়তো, তবে ঠিক বলতে পারবো না ।
ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখছেন । দমকল কে খবর দেওয়া হয়নি, পাড়া প্রতিবেশীর সহ সহযোগীতা আগুন নেভানোর চেষ্টা করে, আগুনের লেলিহান শিখা আবদুল ওয়াব মণ্ডল বাড়ির সমস্ত কিছু গ্রাস করে নিয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top