নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া ,২৮ শে মার্চ :আগুন লেগে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ। হাসপাতালে মৃত্যু বাবা ও ছোট মেয়ের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা ও বড় মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত হুগলির চন্দনপুরে। স্থানীয় সূত্রে জানা যায় আজ ভোররাতে চন্দনপুরে পেশায় চাষী সেখ সুরাত আলি(৪২) বাড়িতে আগুন লাগে। সেসময় বাড়িতে ঘুমোচ্ছিলেন সেখ সুরাত আলি তাঁর স্ত্রী রাজিনা বিবি(৩৬), বড় মেয়ে আফরিন ইয়াসমিন(১৩) ও ছোট মেয়ে আসিয়ানা খাতুন(৩.৫)। ঘুমের মধ্যেই একতলা পাকা ওই বাড়িতে আগুন লাগে। চিৎকার- চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন লাগানো কাজে হাত লাগায়। তারাই চারজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সকালের দিকে বাবা ও ছোট মেয়ের মৃত্যু হয়। মা ও বড় মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 
আগুন লেগে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ,হাসপাতালে মৃত্যু বাবা ও ছোট মেয়ের
আগুন লেগে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ,হাসপাতালে মৃত্যু বাবা ও ছোট মেয়ের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















