আগুন লেগে প্রাণ গেল ১০ সদ্যোজাতের মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে

আগুন লেগে প্রাণ গেল ১০ সদ্যোজাতের মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৯ জানুয়ারি ২০২১: সিক নিউ বর্ণ কেয়ার ইউনিটে গভীর রাতে আগুন লাগে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা ডিসট্রিক্ট জেনারেল হাসপাতালে।

এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে প্রান হারালো ১০জন সদ্যজাত। কাউর বয়স ছিল ১দিন কাউর ৩মাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত দুটোর সময় শর্ট সার্কিট এর ফলে আগুন লাগে হাসপাতালের কর্মীরা হঠাৎই গভীর রাতে নিউবর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা নিজেদের সাধ্যমত চেষ্টা চালান সদ্যজাত প্রাণ বাঁচানোর ।তবে দুর্ভাগ্যজনক ভাবে দশজনকে বাঁচানো যায়নি। হাসপাতালের চিকিৎসক প্রমোদ খান্দাতে প্রাণের ঝুঁকি নিয়ে আগুন লাগা হাসপাতালের অংশে ঝাঁপিয়ে পড়ে বেঁচেছে ৭ শিশুর প্রাণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ।এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ,”মহারাষ্ট্রের ভান্ডারায় যা হয়েছে তা হৃদয় বিদারক বেশ কয়েকটি মূল্যবান প্রাণ হারিয়েছে আমরা”। সদ্যজাতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই পাশাপাশি তিনি বলেন যারা আহত হয়েছে আশা রাখি তারা দ্রুত সেরে উঠবে এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে খবর পেয়ে রাজ্য স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে রাজেশ তোপের সঙ্গে কথা বলেছেন উদ্ভব ঠাকরে এবং গোটা ঘটনার তাড়াতাড়ি তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সকলেই দুঃখ প্রকাশ করে নানান টুইট করেছেন।

আরও পড়ুন….বার্ড ফ্লুর সময়ে নিয়ম মেনে চিকেন ডিম খেলে হবেনা বার্ড ফ্লু বার্তা দিল হু

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top