আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৫ফেব্রুয়ারি ২০২১ দক্ষিণ ২৪পরগণা:আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাটের পশ্চিম ঘোষপাড়া এলাকা থেকে তাঁকে ধরা হয়।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম অসীম ঘোষ। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তাঁর বাড়ি ওই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা অসীম ঘোষ পেশায় অটোচালক। তিনি এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র কেনেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে গুলি – পাইপগান সহ তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত ওই ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র কিনেছিল তাঁকে জেরা করে খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন…নরেন্দ্র মোদি, অমিত শাহ অবৈধ নাগরিক, ঠাকুরনগরের সভায় আক্রমণ অভিষেকের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top