আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল অস্ত্রসহ এক বিক্রেতা

আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল অস্ত্রসহ এক বিক্রেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৩ ডিসেম্বর, আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল অস্ত্রসহ এক বিক্রেতা।ধৃতের নাম রাহুল মোল্লা (১৮)।ধৃতের বাড়ি শ্বাসন থানার বেলেঘাটা গোলাবাড়ি এলাকায়।

হাবড়া থানার পুলিশ সোমবার ভোর রাতে গোপন সুত্রে খবর পেয়ে গুমা চৌমাথা এলাকার তরুন সংঘ ক্লাবের কাছ থেকে বিক্রয়ের আগেই রাহুলকে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেন।পুলিশের জেরার মুখে ধৃত স্বীকার করেন, অস্ত্র বিক্রয় করার উদ্দেশ্যে গুমা এলাকায় এসেছিলেন যুবক।পুলিশকে দেখে অস্ত্র ক্রেতা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।ধৃতকে হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে সোমবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়।ক্রেতার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top