আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, আতঙ্ক এলাকায়

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, আতঙ্ক এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ডোমকল ,৫ই জানুয়ারি : আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকায়। এদিনের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
ধৃতের নাম আকবর সেখ, বাড়ি ডোমকল থানা এলাকার কামুড়দেয়াড় গ্রামে।
জানাগিয়েছে, দীর্ঘদিন ধরেই খবর পেয়ে পুলিশ নজর রেখেছিল ওই যুবকের ওপর। তবে দীর্ঘদিন অপেক্ষার পর সময় মতো গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে হানাদিয়ে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ।
এইদিন এইবিষয়ে একপুলিশ আধিকারিক জানান, ডোমকল থানার কামুড়দেয়াড় এলাকা থেকে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি দেশী বন্দুক (ওয়ান সাটার) সহ সাত রাউন্ড গুলি। শনিবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top