আগ্নেয়াস্ত্র সহ সশস্ত্র ডাকাতদল কে গ্রেফতার করল শিলিগুড়ি পানিট‍্যাঙ্কি ফাঁড়ির পুলিশ

আগ্নেয়াস্ত্র সহ সশস্ত্র ডাকাতদল কে গ্রেফতার করল শিলিগুড়ি পানিট‍্যাঙ্কি ফাঁড়ির পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৩ ই মার্চ; আগ্নেয়াস্ত্র সহ সশস্ত্র ডাকাতদল কে গ্রেফতার করল পানিট‍্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের বুধবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শিলিগুড়ি আদালতে প্রেস করে পানিট‍্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।মঙ্গলবার রাতে পানিট‍্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেবক রোড এলাকায় হানা দেয়।সেখানে হানা দিয়ে বেশ কিছু দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও পুলিশ জালে তিন জনের এক ডাকাত দলকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতদের হল মানিক রায়,বিবেক সরকার,সাহেব ঘোষ।ধৃতরা ৩জনই হলো ভক্তিনগর থানার অন্তরগত বিদ্যাচক্র এলাকার বাসিন্দা।তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল,সাত রাউন্ড তাজা কার্তুজ সহ হাসুয়া এবং লোহার রড।ধৃতরা কোনো বড়সড় ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top