আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতী গ্রেফতার মালদার ইংরেজবাজার এলাকায়

আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতী গ্রেফতার মালদার ইংরেজবাজার এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১০ জুলাই – আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শহরের আমবাজার থেকে অস্ত্র সহ ৪ ডাকাত দলকে গ্রেফতার করে পুলিশ, শুক্রবার অভিযুক্ত চার ডাকাত দলকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার, এক রাউন্ড কার্তুজ , একটি চাকু ও একটি লোহার রড। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যে তারা এলাকায় জড়ো হয়েছিল। কিন্তু পুলিশের জালে তারা ধরা পড়ে যায়। তাদের নাম রাজা মন্ডল বয়স ১৮, পঙ্কজ বসাক বয়স ১৮, বেচন মন্ডল বয়স ২০, মোবারক শেখ বয়স ২০। এদের বাড়ি কালিয়াচ, বৈষ্ণবনগর ও ইংরেজবাজার থানা এলাকায়।তবে এর পিছনে আরো কেউ যুক্ত আছে কিনা এই বিষয় নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top