আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,২৫শে জুন :গোপন সূত্রে খবর পেয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় কালিয়াচক থানার পুলিশ সূত্র

জানা গেছে ধৃতরা হলো সাদিকুল ইসলাম (২২) ও সেলিম সেখ (২৫) তাদের দুই জনের বাড়ি কালিয়াচক থানা জালুয়াবাধাল গ্রামপঞ্চায়েত উত্তর কদমতলা গ্রাম জানা গেছে সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সৈয়েদপুর ঘুরান সারণী সেখানে হানা দিয়ে পুলিশ তাদের দুই জনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি 7 এমএম পিস্তল, একটি মেগাজিন ও একটি 7 এমএম কার্তুজ । পুলিশ সূত্রে জানা গেছে । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার তাদের দুই জনের গ্রেফতার করতে সক্ষম হয় কালিয়াচক থানার পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার তাদের মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top