
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৯ই সেপ্টেম্বর : সকাল থেকে শারীরিক অবস্থা ভালো রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর । হাসপাতাল সূত্রে খবর, আজ তাঁকে বাড়ি ফেরত পাঠানো হতে পারে । সকালবেলা চিকিৎসকদের তিনি জানিয়েছেন, বাড়ি যাওয়ার সময় তিনি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে চান না । সাধারণ গাড়িতেই তিনি বাড়ি ফিরতে চান । সকাল থেকে সাত সদস্যের চিকিৎসকের দল প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন ।

সিপিআইএম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, আজ বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ।



















