বসিরহাট মহকুমার সন্দেশখালি ১নং ব্লকের আখড়াতলা আটবুনিয়া গ্রামের ঘটনা। ন্যাজাট থানার সিভিক ভলেন্টিয়ার বছর ২৭ এর শাহানুর রহমান গাজী করোনা পজেটিভ। গত সাতদিন আগে ঐ যুবকের প্রতিবেশীর পরিবার সহ মোট ৭ জন রাজস্থানের আজমীর শরীফ থেকে ফিরে আসে। ফেরার পর তাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পরে লালা রস ও রক্ত পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তার সাথে ফেরা বাকি ৬ সদস্যের করোনা নেগেটিভ আসে। সাহানুর হোসেনকে বারাসাতের কদম্বগাছির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ন্যাজাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তার বাড়ি সিল করেছে ও বাঁশের ব্যারিকেড করা হয়েছে। এদের সংস্পর্শে আসা প্রায় ১৭ জনকে আগামী ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের লালা রস ও রক্তের নমুনা নিয়ে নাইসেডে পাঠানো হয়েছে। এই নিয়ে সন্দেশখালি এলাকায় দুইজন করোনা পজিটিভ ধরা পড়লো।



















