
নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ০৫.১১.২০১৯, বেলুড়ের রামকৃষ্ণ মিশন সারদাপীঠে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজোয় মত্ত ভক্তগন। সোমবার বিকেল থেকে প্রতিমার অধিবাস ও আমন্ত্রণ পুজোর সূচনা হয়েছে। আজ সকাল ৬টায় প্রথম পর্যায়ের পুজো শুরু হল। এরপর সকাল ১০টায় পুষ্পাঞ্জলি হয়ে ১১টায় মধ্যাহ্ন পুজো শুরু হয়।
গত সাড়ে সাত দশকেরও বেশি সময় ধরে হয়ে আসছে এই জগদ্ধাত্রী পুজো। রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রেই এই পুজো হচ্ছে। সোমবার সন্ধ্যে থেকেই বহু ভক্ত ভিড় জমিয়েছেন বেলুড় মঠের সারদাপীঠ প্রাঙ্গনে। আজ সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে নানাবিধ পুজো আরতিতে মেতে উঠেছে বেলুড়। অন্যান্য দেবদেবীর সঙ্গে নীলকন্ঠ মহারাজের পুজো হয় এই জগধাত্রী পূজার দিন। ছাত্র, শিক্ষক এবং কর্মচারীরা সকলেই মায়ের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। কুমোরটুলির শিল্পীদের অসাধারন কারুকার্যে জগদ্ধাত্রী মূর্তি পরূপ সাজে সেজে উঠেছে। দুপুরেও আয়োজন করা হয় অন্নভোগের। যেখানে কয়েক হাজার মানুষের অন্নভোগের ব্যবস্থা করা হয়েছিল।



















